প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার ২০২৫ নিয়ে যারা অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) ২১ জুলাই ২০২৫ তারিখে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে মোট ৬৮৩টি শিক্ষক পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ২১ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীগণ এই বিসিএসে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য একনজরে:
- পদের সংখ্যা: ৬৮৩টি
- অনলাইন আবেদন শুরু: ২২ জুলাই, ২০২৫
- আবেদনের শেষ সময়: ২২ আগস্ট, ২০২৫
- আবেদন ফি জমা দেয়ার শেষ সময়: ২৫ আগস্ট, ২০২৫ (বিকাল ৬টা পর্যন্ত)
- আবেদনের লিঙ্ক: bpsc.teletalk.com.bd
- বয়স গণনার তারিখ: ১ জুলাই, ২০২৫
- বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর
- সাধারণ ফি: ২০০ টাকা
- কোটা সংরক্ষিত প্রার্থীদের ফি: ৫০ টাকা
- আবেদন ফি শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল নম্বর থেকে জমা দিতে হবে।
৪৯তম বিসিএস শিক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | 49th Special BCS Education Circular 2025
৪৯তম বিসিএস শিক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (সংশোধিত)
৪৯তম স্পেশাল বিসিএস [শিক্ষা]-এর ফরম পূরণের নির্দেশনা
পরীক্ষার কাঠামো ও সিলেবাস (MCQ):
- মোট নম্বর: ৩০০
▪️ লিখিত (MCQ): ২০০
▪️ ভাইভা: ১০০ - MCQ পরীক্ষার সময়: ২ ঘণ্টা
- নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে -০.৫০ নম্বর
বিষয়ভিত্তিক বণ্টন:
- বাংলা: ২০
- ইংরেজি: ২০
- বাংলাদেশ বিষয়াবলি: ২০
- আন্তর্জাতিক বিষয়াবলি: ২০
- মানসিক দক্ষতা: ১০
- গাণিতিক যুক্তি: ১০
- সংশ্লিষ্ট বিষয় (শিক্ষা): ১০০
সম্ভাব্য পরীক্ষার তারিখ:
৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) এর লিখিত পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠিত হতে পারে অক্টোবর ২০২৫ এর প্রথম সপ্তাহে। সুনির্দিষ্ট তারিখ পরে জানানো হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
- ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট মান অনুযায়ী আপলোড করতে হবে (JPEG format, নির্ধারিত সাইজে)
- ফরম পূরণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে, একাধিক আবেদনের ক্ষেত্রে পরীক্ষার অযোগ্য ঘোষণা করা হতে পারে
- শিক্ষাগত যোগ্যতা ও কোটা সংক্রান্ত কাগজপত্র ভাইভার সময় দেখাতে হবে
শেষ কথা:
৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) ২০২৫ — যারা শিক্ষকতা পেশায় আগ্রহী তাদের জন্য একটি স্বর্ণালী সুযোগ। তাই সময় নষ্ট না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন Live Written এর সহায়তায়।

অ্যাপিয়ার্ড দিয়ে বিশেষ বিসিএস দেয়া যাবে?
২২ আগস্টের মধ্যে আপনার সকল লিখিত পরীক্ষা (ফাইনাল ইয়ারের) শেষ হলে আপনি অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন।
ধন্যবাদ।