প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সালভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্গত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান-এর ২০২২ সালভিত্তিক “সিনিয়র অফিসার (সাধারণ)” (৯ম গ্রেড, Job ID: 10201) পদে ৯৭৪টি শূন্যপদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৩২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট, ২০২৫ তারিখ হতে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

২০২২ সালভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি ও লিখিত পরীক্ষার ফলাফল

Install Live Written App