- হোম
- সাধারণ জিজ্ঞাসা
সাধারণ জিজ্ঞাসা
এখনো কনফিউশনে ভুগছেন?
FAQ পেজে আমাদের দেওয়া উত্তরগুলো দেখে আপনি সহজেই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। যদি কিছু না বুঝতে পারেন, জানাবেন, আমরা সহায়তায় আছি!
কোনো প্রশ্ন খুঁজে পাওয়া যায়নি।
Live Written অ্যাপের লিঙ্ক কি?
অনুগ্রহ করে নিচের দেয়া লিংক অনুসারে আপনার ফোনে Live Written অ্যাপটি ইনস্টল করুন –
🟢 Live Written এন্ড্রয়েড অ্যাপ – ক্লিক করুন
🟢 Live Written iOS ভার্সন – ক্লিক করুন
কোন সমস্যা হলে কিংবা অ্যাপ সম্পর্কিত যে কোন তথ্যের জন্য “Live Written” পেইজে মেসেজ দিয়ে জানাবেন।
পেইজে মেসেজ দিতে ক্লিক করুন
অথবা, কল করুন: 📱01329-668401
ওয়েবসাইট – ভিজিট করুন
ধন্যবাদ ও শুভকামনা। 😊
ইনস্টল করার পরের ধাপ কি?
১. অ্যাপ ইন্সটল করার পর সরাসরি Gmail অথবা Facebook দিয়ে এক ক্লিকেই লগইন করুন।
২. লগইন করার পর “Student” অপশনে ক্লিক করে নাম, ইমেইল, ফোন নাম্বার দিয়ে সাবমিট করুন।
৩. উত্তরপত্র মূল্যায়ন ফিসহ প্যাকেজগুলোর মূল্য নির্ধারিত, তাই অতিরিক্ত ছাড় নেই।
Live Written এর প্যাকেজ কিভাবে কিনব?
লাইভ পরীক্ষা মিস হলে, লাইভ পরীক্ষার তারিখের পরের দিন সকালে আর্কাইভে প্রশ্ন জমা হয়। আপনি আর্কাইভ থেকে যত খুশি ততবার পরীক্ষা দিয়ে ফলাফল ও ব্যাখ্যা সহকারে পড়ে নিতে পারবেন।
অ্যাপ থেকে পেমেন্ট করা যাচ্ছে না। কি করব?
অ্যাপের ভিতর থেকে পেমেন্টে সমস্যা হলে আলাদা নাম্বারে (ব্যক্তিগত বিকাশ/রকেট/নগদ) সেন্ড মানি করেও পেমেন্ট করতে পারবেন।
সমস্যা হলে মেসেজ দিন।“প্যাকেজ ও পেমেন্ট” অপশনে গিয়ে বিস্তারিত পড়ে নিন।
উত্তরপত্র সাবমিট করবো কীভাবে?
⬇ ধাপ ১: অ্যাপ থেকে রুটিনের টপিক দেখুন ও “Enter Exam” ক্লিক করুন।
⬇ ধাপ ২: প্রশ্ন দেখে নির্দিষ্ট সময়ে খাতায় উত্তর লিখুন।
⬇ ধাপ ৩: অ্যাপের স্ক্যানার ফাংশন দিয়ে স্ক্যান করে সাবমিট করুন।
সাবমিশনের ৩৬ ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।
পরীক্ষকের মূল্যায়নের পর রেটিং ও রিভিউ দিতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের সময়সীমা কতটুকু?
পরীক্ষার তারিখ অনুযায়ী ২৪ ঘণ্টা সময় থাকে।
রাত ১২টা থেকে পরের রাত ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় পরীক্ষা দিতে পারবেন।
কেন উত্তরপত্র ভালোভাবে স্ক্যান করা জরুরী?
ভালোভাবে স্ক্যান করা উত্তরপত্র পরীক্ষক বা Peer-দের জন্য মূল্যায়ন সহজ করে তোলে।
পরিষ্কার খাতা হলে রিভিউ ও মন্তব্যের মান উন্নত হয়।
উত্তরপত্র স্ক্যানের সময়সীমা কত?
পরীক্ষার পর আলাদা সময় পাবেন। তবে দ্রুত সাবমিট করা উত্তম।
স্ক্যানের সময় কি পরীক্ষার মোট সময়ের অন্তর্ভুক্ত?
না, স্ক্যানের সময় পরীক্ষার মোট সময়ের অংশ নয়।
তবে ভুল স্ক্যান করলে মূল্যায়ন ভালো হবে না।
একবারে বেশি ব্যালেন্স লোড করা যাবে?
হ্যাঁ, রিচার্জ অপশনে গিয়ে একসাথে বেশি ব্যালেন্স লোড করতে পারবেন।
তবে প্রতিটি উত্তরপত্রের জন্য আলাদা পেমেন্ট প্রয়োজন।
Peer to Peer Review কী?
আপনার উত্তরপত্র অন্য শিক্ষার্থীরা (Peers) মূল্যায়ন করেন এবং আপনিও অন্যদের খাতা দেখতে পারেন।
বিস্তারিত পড়ুন: ক্লিক করুন
Expert Review কী?
এক্সপার্ট রিভিউ মানে পেশাদারদের দ্বারা উত্তরপত্র মূল্যায়ন।
বিস্তারিত পড়ুন: ক্লিক করুন
কম্পিউটার থেকে কিভাবে পরীক্ষা দিব?
ওয়েবসাইট থেকে পরীক্ষার ব্যবস্থা শীঘ্রই চালু হবে।
প্লে-স্টোর থেকে ইন্সটল করতে পারছি না
১. Settings → Apps → Google Play Store → Storage → Clear Data
২. মোবাইল রিস্টার্ট করুন।
৩. আবার ইনস্টল করার চেষ্টা করুন।
অ্যাপে লগইন করতে পারছি না। কি করব?
১. Settings → Apps → Google Play Services → Storage → Clear Data
২. মোবাইল রিস্টার্ট করে পুনরায় লগইন করুন।
আগের প্রোফাইল পাচ্ছি না বা প্যাকেজ দেখাচ্ছে না। কি করব?
আপনি আগের মাধ্যম (Gmail/Facebook) ব্যতীত লগইন করেছেন।
সঠিক মাধ্যম দিয়ে পুনরায় লগইন করুন।
সব ডাটা সার্ভারে সেভ থাকে, তাই নতুন করে কিনতে হবে না।
প্রোফাইলে নাম্বার ও ইমেল কেন দিব?
আইডি হারালে পুনরুদ্ধার করতে ও জরুরি যোগাযোগের জন্য এই তথ্য প্রয়োজন।
আগের আইডি পাচ্ছি না বা লগইন মাধ্যম ভুলে গেছি
আপনার আগের আইডি, নাম, মোবাইল নাম্বার ও ইমেইল লিখে দিন।
এডমিনরা চেক করে জানাবে।
লগইন মাধ্যম বের করে ইউজারকে জানানো হয় কিভাবে?
আপনি ভুল মাধ্যমে লগইন করেছেন।
যদি আগে Facebook দিয়ে লগইন করে থাকেন, তাহলে Gmail নয়, সেই মাধ্যমেই লগইন করুন।
মেইল ও পাসওয়ার্ড কোথাও নোট করে রাখুন।
অ্যাপে পরীক্ষা কিভাবে দিতে হয়?
⬇ ধাপ ⎯ ১: অ্যাপ থেকে রুটিনের টপিক দেখুন! Enter Exam বাটনে ক্লিক করে পরীক্ষা শুরু করুন।
⬇ ধাপ ⎯ ২: প্রশ্ন দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে খাতায় উত্তর লিখুন।
⬇ ধাপ ⎯ ৩: অ্যাপের স্ক্যানার ফাংশন দিয়ে স্ক্যান করে উত্তর আপলোড করুন ও সাবমিট করুন।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
➝ সাবমিশনের ৩৬ ঘণ্টার মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করা হয় এবং মূল্যায়ন শেষ হলে সাথে সাথেই ফলাফল দেখতে পারবেন।
➝ পরীক্ষকের খাতা মূল্যায়নের পর সেই মূল্যায়নের উপর রেটিং ও কমেন্ট রিভিউ দিতে পারবেন। অবশ্যই মূল্যায়নের গুণগত মান বিবেচনা করে Honesty ও Sincerity-এর সাথে রিভিউ দিন।
পরীক্ষার খাতা কীভাবে মূল্যায়ন করা হয়?
লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করে সকল প্রশ্নের উত্তর খাতায় লিখে প্রতিটি প্রশ্নের উত্তর আলাদাভাবে স্ক্যান করে সাবমিট করতে হবে।
সাবমিট করার পর আপনার উত্তরপত্র স্বয়ংক্রিয়ভাবে Pool System-এ চলে যাবে এবং ৩৬ ঘণ্টার মধ্যে Expert মূল্যায়ন মূল্যায়ন করে দিবেন।
যদি আপনি একাধিক বার Expert Evaluation নিতে চান, তাহলে সাবমিট করার পর নির্ধারিত অপশন থেকে আলাদা ফি দিয়ে মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের সময়সীমা কতক্ষণ?
প্রতিটি লাইভ পরীক্ষার জন্য ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়।
- রাত ১২:০০টা থেকে পরের রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত যেকোনো সময় পরীক্ষা শুরু করতে পারবেন।
- শেষ সময়ে পরীক্ষা শুরু করলেও পরীক্ষার জন্য নির্ধারিত পূর্ণ সময় পাবেন।
উত্তরপত্র স্ক্যান ও সাবমিট করার জন্য কি আলাদা সময় পাওয়া যাবে?
পরীক্ষা শেষ করার পর উত্তরপত্র স্ক্যান ও সাবমিট করার জন্য আলাদা সময় পাবেন। পরীক্ষার নাম্বার অনুযায়ী ১০-৪০ মিনিট সময় দেয়া হয়।
তবে উত্তরপত্র সম্পন্ন করার পর যত দ্রুত সম্ভব সাবমিট করার অনুরোধ করা হচ্ছে।
উত্তরপত্র স্ক্যানের সময় কি পরীক্ষার মোট সময়ের মধ্যে গণনা হবে?
না।
প্রশ্নে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার পর আপনি উত্তরপত্রের ছবি তুলে স্ক্যান করবেন। স্ক্যান করতে যে সময় লাগবে, সেটি পরীক্ষার মোট সময়ের অন্তর্ভুক্ত নয়।
পরামর্শ: তাড়াহুড়ো করে ঝাপসা বা অসম্পূর্ণ ছবি আপলোড করবেন না। পরিষ্কার ছবি আপলোড করলে সঠিক মূল্যায়ন পাওয়া সহজ হবে।
Expert Evaluation-এর জন্য কি আগে থেকে ব্যালেন্স রিচার্জ করা যাবে?
জ্বী আছে। আপনি চাইলে অ্যাপের রিচার্জ অপশনে গিয়ে একসাথে বেশি পরিমাণ ব্যালেন্স এড করে নিতে পারেন বারবার লোড করার করার ঝামেলা থেকে মুক্তি পেতে। কিছু পরিমান ব্যালেন্স রিচার্জ করে রাখতে পারেন। তবে যেহেতু প্রতিটি পরীক্ষার উত্তরপত্র আলাদা আলাদা পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করানো হয়, সেহেতু সকল উত্তরপত্রের জন্য একসাথে পেমেন্টের ব্যবস্থাটি এখনি চালু করা সম্ভব হচ্ছেনা।
Peer to Peer Review সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
Peer to Peer Review সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্টটি দেখুনঃ
https://www.facebook.com/groups/livewritten/posts/461037662128273/
আপনাদের কি এমন কোনো প্রিমিয়াম প্যাকেজ আছে, যেটি দিয়ে অ্যাপের সকল পরীক্ষা দিতে পারবো?
বর্তমানে Live Written-এ এমন কোনো একক প্রিমিয়াম প্যাকেজ নেই, যার মাধ্যমে অ্যাপের সকল পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
প্রস্তুতির ধরন অনুযায়ী (যেমন BCS, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, ৯ম–২০তম গ্রেড ইত্যাদি) আলাদা আলাদা প্যাকেজ রয়েছে।
আপনি যে পরীক্ষার প্রস্তুতি নিতে চান, সেই অনুযায়ী প্যাকেজ নিলেই সংশ্লিষ্ট সকল সুবিধা ব্যবহার করতে পারবেন।
যে পরীক্ষাগুলো মিস করেছি, সেগুলো কি পরে দিতে পারবো? মূল্যায়ন হবে?
জি।
মিস হওয়া সকল পরীক্ষা আপনি Archive থেকে পরবর্তীতে দিতে পারবেন।
পরীক্ষা শেষ করার পর আমরা ৩৬ ঘণ্টার মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল ও ফিডব্যাক প্রদান করবো।
এর জন্য কোনো অতিরিক্ত ফি লাগবে না।
প্যাকেজের মেয়াদ কতদিন থাকবে?
প্যাকেজের মেয়াদ রুটিনে নির্ধারিত সকল পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত থাকবে।
মেয়াদকালীন সময়ে আপনি লাইভ পরীক্ষা, আর্কাইভ পরীক্ষা, স্টাডি ম্যাটেরিয়ালস (PDF) এবং প্যাকেজের অন্তর্ভুক্ত অন্যান্য সুবিধা ব্যবহার করতে পারবেন।
শুধুমাত্র PDF-এর জন্য কি আলাদা কোনো প্যাকেজ আছে?
শুধুমাত্র PDF-এর জন্য আলাদা কোনো প্যাকেজ নেই।
স্টাডি ম্যাটেরিয়ালস (PDF) সংশ্লিষ্ট কোর্সের অংশ হিসেবে প্রদান করা হয়। তাই PDF পেতে হলে সংশ্লিষ্ট কোর্সে এনরোল করতে হবে।
বিসিএস অথবা ব্যাংক প্যাকেজ নিলে কি Free Hand Writing-এর এক্সেস থাকবে?
BCS বা ব্যাংক প্যাকেজ নিলে Free Hand Writing-এর এক্সেস পাওয়া যাবে না।
এই সুবিধা ব্যবহার করতে হলে Free Hand Writing-এর জন্য নির্ধারিত আলাদা প্যাকেজ নিতে হবে।
টাকা দিয়ে মূল্যায়ন করলে কি আলাদা মেন্টর প্যানেল থাকে?
পেইড মূল্যায়ন এবং কোর্সের মূল্যায়ন—দুটিই একই মূল্যায়ন প্যানেল থেকে করা হয়।
অর্থাৎ, আলাদা কোনো মেন্টর বা মূল্যায়ন প্যানেল নেই। সকল উত্তরপত্র একই অভিজ্ঞ মূল্যায়ন প্যানেল দ্বারা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হয়।
প্রতিটি পরীক্ষার আগে কি ক্লাস ও PDF দেওয়া হবে?
আমাদের কোর্সের জন্য নির্ধারিত ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়ালস (PDF) দেওয়া রয়েছে।
আপনি আগে সংশ্লিষ্ট ক্লাস দেখে এবং PDF থেকে প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এতে প্রতিটি পরীক্ষার আগে বিষয়ভিত্তিক প্রস্তুতি আরও সহজ ও কার্যকর হবে।
মূল্যায়ন কারা করেন?
আমাদের উত্তরপত্র মূল্যায়ন করেন বিসিএস ক্যাডার, সংশ্লিষ্ট বিষয়ের ক্যাডার ও সাবজেক্ট এক্সপার্ট, নন-ক্যাডার এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত অভিজ্ঞ জব হোল্ডারসহ বিভিন্ন প্রফেশনাল ও এক্সপার্টদের সমন্বয়ে গঠিত একটি মূল্যায়ন প্যানেল। সকল উত্তরপত্র নির্ধারিত মূল্যায়ন নীতিমালা অনুসরণ করে যথাযথভাবে মূল্যায়ন করা হয়, যাতে শিক্ষার্থীরা নির্ভুল নম্বরের পাশাপাশি গঠনমূলক ফিডব্যাকও পান।


