বিসিএস প্রস্তুতি এখন সময়ের দৌড়—প্রিলির সাথে লিখিত প্রস্তুতির নতুন স্ট্র্যাটেজি | Live Written

বাংলাদেশে বিসিএস প্রস্তুতি অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে একটি প্রচলিত ধারণা ছিল— প্রিলিতে টিকলে তারপর লিখিত প্রস্তুতি শুরু করলেই হবে। কিন্তু বর্তমান বাস্তবতায় এই ধারণা আর কার্যকর নয়।
বিসিএস নতুন নিয়ম ও দ্রুত নিয়োগ প্রক্রিয়ার কারণে এখন BCS Preparation করতে হলে প্রিলির পাশাপাশি BCS Written Preparation শুরু করা বাধ্যতামূলক হয়ে উঠেছে।
গত এক বছরে পিএসসির নতুন কর্মপদ্ধতি বিসিএস প্রক্রিয়াকে বদলে দিয়েছে। একসময় যেখানে পুরো প্রক্রিয়া শেষ করতে ২ বছর বা তার বেশি সময় লাগত, এখন সেখানে প্রতি বছর একটি করে ব্যাচ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এর বাস্তবায়ন ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি—
- ✔ ৪৮তম (স্বাস্থ্য) ও ৪৯তম (শিক্ষা) স্পেশাল বিসিএস দ্রুত সম্পন্ন
- ✔ ৪৭তম বিসিএস প্রিলির পর লিখিত পরীক্ষার গ্যাপ মাত্র ২ মাস
- ✔ ৫০তম বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির ২ মাসের মধ্যেই প্রিলি, এবং প্রিলির ২ মাসের মধ্যেই লিখিত পরীক্ষার তারিখ
এরইমধ্যে, এত কম সময়ে বিশাল সিলেবাসের লিখিত প্রস্তুতি নিতে না পেরে ৪৭তম বিসিএসের নতুন প্রার্থীদের পরীক্ষা পেছানোর দাবি, অনশন, পিএসসি ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি। আন্দোলনে পুলিশি হস্তক্ষেপে অনেক প্রার্থীরা মারাত্মকভাবে আহতও হয়েছেন। এমন দুঃখজনক ঘটনা আমরা কেউই আর দেখতে চাই না। তাই আমাদের করণীয় সম্পর্কে নতুন করে ভাবতে হবে এখনই।
কেমন হবে BCS Written Preparation Strategy?
প্রিলির পর মাত্র ২ মাসে বিশাল লিখিত সিলেবাস শেষ করা প্রায় অসম্ভব। কারণ, বিসিএস লিখিত সিলেবাস বিশাল। এই ধাপে শুধু তথ্য জানলেই হয় না, বরং তথ্য দিয়ে বুদ্ধিদীপ্ত, বিশ্লেষণধর্মী উত্তর লিখতে জানতে হয়। কিন্তু, স্মার্ট ফরম্যাটে লজিক্যাল আর্গুমেন্ট, ডাটা ও কনসেপ্ট ব্যাখ্যা করার দক্ষতা হুট করে তৈরি হয় না।
নিয়মিত Freehand Writing না করলে লিখিত পরীক্ষায় ভালো করা কঠিন। অনেক প্রার্থী তথ্য জানেন, কিন্তু বিসিএস রাইটিং প্র্যাকটিস না থাকার কারণে গুছিয়ে লিখতে পারেন না। এখানেই আসে বিসিএস টপিকভিত্তিক প্রস্তুতি-র গুরুত্ব।
প্রিলির প্রস্তুতির পাশাপাশি কীভাবে লিখিত প্রস্তুতি শুরু করবেন?
বিশেষজ্ঞদের সুপারিশ—প্রিলি ও লিখিত প্রস্তুতি এখন একসঙ্গে চলবে। কিন্তু একে কঠিন ভাবার কোনো কারণ নেই। নিচের টেকনিকগুলো অনুসরণ করলেই সহজে শুরু করা যায়।
১) শুরু থেকেই টপিকনির্ভর ও বিষয়ভিত্তিক পরীক্ষা দিন। পরীক্ষার আগে স্টাডিম্যাটেরিয়াল পড়ে নিন। প্রথম থেকেই হয়তো আশানুরূপ পারফর্ম করতে পারবেন না, তাঁর প্রয়োজনও নেই। কিন্তু এতে আপনার লিখিত পরীক্ষার প্রশ্নের কাঠামো ও নিজের চ্যালেঞ্জগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
২) প্রতিদিন ৩০–৬০ মিনিট স্ক্যান রিডিং করুন। সিলেবাসের টপিকগুলোর বিষয়ে শুধু তথ্য নয়—সংযোগ, কারণ, প্রভাব—এসব বিস্তারিত বুঝে পড়ুন। এই একই টপিক থেকে লিখিত পরীক্ষার জন্য বিগত সালে কী ধরণের প্রশ্ন এসেছে— তা স্টাডি করুন এবং পরীক্ষা দিন।
৩) গুরুত্বপূর্ণ টপিক অনুযায়ী সংক্ষিপ্ত নোট তৈরি করুন। এই নোট প্রিলির পর লিখিত প্রস্তুতির সময়ে আপনার প্রস্তুতি অনেকখানি এগিয়ে রাখবে ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
৪) গোছানো কিছু ফরম্যাট বা স্ট্র্যাকচার ধরে নিজের ভাষায় কনসেপ্ট ব্যাখ্যা করার অভ্যাস তৈরি করুন। তারিখ, ঘটনা, ডাটা—সবকিছু নিজের মতো করে লিখে রাখুন।
কেন এখনই শুরু করতে হবে—পরে নয়?
✔ চাকরি পেতে হলে লিখিত প্রস্তুতি একটা পর্যায়ে শুরু করতেই হবে—তাই আগে থেকেই কেন নয়! আগেভাগে শুরু করলে ২ মাস পরে আপনাকে আর অথৈ সাগরে পড়তে হবে না।
✔ যারা আগে শুরু করে, তারাই প্রতিযোগিতায় এগিয়ে যায়। বিসিএস এখন সর্বোচ্চ প্রতিযোগিতার পরীক্ষা। এখানে “সময়” সবচেয়ে বড় ফ্যাক্টর।
✔ সারাবছর বিসিএস ছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষা চলমান থাকে, তাই বিসিএস লিখিত প্রস্তুতি নিলে অন্যান্য সব পরীক্ষাতেও সফলতার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে।
মোটকথা, লিখিত প্রস্তুতিকে আর আলাদা পর্যায় হিসেবে দেখার সময় নেই। এখন থেকে বিজ্ঞপ্তির পর থেকেই প্রিলির সঙ্গে সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে।
Live MCQ ও Live Written অ্যাপে লিখিত + প্রিলি—সমন্বিত প্রস্তুতি
Live MCQ অ্যাপে প্রিলি প্রস্তুতির পাশাপাশি, Live Written অ্যাপে নিতে পারেন পূর্ণাঙ্গ BCS Written Preparation। Live Written-এ আছে —
- প্রকৃত পরীক্ষার্থীদের সঙ্গে বিষয় ও টপিকভিত্তিক লাইভ পরীক্ষা
- লাইভ পরীক্ষার পাশাপাশি আর্কাইভ পরীক্ষা ও খাতা-মূল্যায়নের সুবিধা
- বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, ৯ম-২০তম গ্রেডের সকল চাকরির লিখিত প্রস্তুতির রুটিন
- এক্সপার্ট মেন্টরদের দ্বারা ৩৬ ঘণ্টায় একটি লিখিত খাতা মূল্যায়ন ও গাইডলাইন
- ফ্রি Peer to Peer রিভিউ এর মাধ্যমে খাতা মূল্যায়ন এবং ফ্রি পয়েন্ট অর্জনের সুবিধা
- নমুনা উত্তরপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল ও লেকচার PDF
- অভিজ্ঞ মেন্টরদের বিষয়ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও সাজেশন
- চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মাসিক সাম্প্রতিক সমাচার এবং Daily NewsPicker
৫০তম বিসিএসের জন্য যারা গোছানো ও কার্যকর লিখিত প্রস্তুতি নিতে চান, তাদের জন্য Live Written অ্যাপে চলছে—
💥 Live Written ৫০তম বিসিএস এডভান্স লিখিত প্রস্তুতি – লং ব্যাচ!
৩৬ ঘণ্টায় খাতা মূল্যায়ন ও সকল বিষয়ের স্টাডি ম্যাটেরিয়ালসহ প্রস্তুতি নিতে আজই রুটিনে এনরোল করুন।
🤝 শুভকামনায়, Live MCQ ও Live Written


