ব্লগWritten Preparationব্যাংক ইংরেজি লিখিত প্রস্তুতির রুটিন ২০২৬ | নতুন ক্লাস ও পরীক্ষার রুটিন

ব্যাংক ইংরেজি লিখিত প্রস্তুতির রুটিন ২০২৬ | নতুন ক্লাস ও পরীক্ষার রুটিন

প্রিয় ব্যাংক জব প্রত্যাশীগণ,

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রতিটি ধাপেই প্রতিযোগিতা অনেক বেশি থাকে। বিশেষ করে লিখিত পরীক্ষায় ইংরেজি অংশে এই প্রতিযোগিতা আরও বেড়ে যায়। কারণ ব্যাংকে প্রতিদিনের কাজে ইংরেজি অনেক ব্যবহৃত হয়, তাই নিয়োগকারী কর্তৃপক্ষও এই অংশে প্রার্থীর প্রকৃত যোগ্যতা দেখতে চায়। ফলে ইংরেজিতে দুর্বলতা থাকলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন হয়ে যায়।

শুধু Grammar আর Vocabulary মুখস্থ করা ব্যাংক লিখিত প্রস্তুতির জন্য যথেষ্ট না। লিখিত পরীক্ষায় দরকার হয় Comprehension, Precis, Analytical Reasoning, Critical Thinking এবং Argumentative Writing -এর মতো বিষয়গুলোতে পূর্নাঙ্গ দক্ষতা থাকা। নিয়মিত প্র্যাকটিস আর ফিডব্যাকের অভাবেই বেশিরভাগ প্রার্থী এই অংশে পিছিয়ে পড়েন। তবে একটি পরিকল্পিত রুটিন মেনে নির্দিষ্ট সময়ে ক্লাস, ধারাবাহিক পরীক্ষা আর দ্রুত খাতা মূল্যায়ন করাতে পারলে প্রস্তুতি অনেক স্মার্ট এবং গোছানো হয়।

এই লক্ষ্যকে মাথায় রেখেই Live Written™ অ্যাপে শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন কোর্স- 

Live Written™ ব্যাংক লিখিত ইংরেজি প্রস্তুতির রুটিন ২০২৬!

যেখানে- ব্যাংক ইংরেজি সিলেবাসের প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের উপর আলাদা ক্লাস থাকছে। ক্লাস ও স্টাডি ম্যাটেরিয়াল থেকে পড়াশোনা করে লাইভ পরীক্ষার সুবিধা। ৩৬ ঘণ্টার মধ্যেই প্রতিটি খাতা মূল্যায়ন, যেন প্রার্থী দুর্বলতা দ্রুত চিহ্নিত করে পরবর্তী পরীক্ষায় আরও ভালো করতে পারে।

একনজরে ব্যাংক ইংরেজি লিখিত প্রস্তুতির রুটিন

বিষয়বিস্তারিত
মোট ক্লাস১৫টি
ক্লাস শুরু২৭ জুন ২০২৬
মোট লাইভ পরীক্ষা২০টি
পরীক্ষা শুরু৩০ জুন ২০২৬
মোট পরীক্ষার নম্বর৮০০
মেন্টরমাসুদ রায়হান
প্যাকেজ ফি১,১৯০ টাকা
মেয়াদরুটিনের সকল ক্লাস ও পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত

কোর্স মেন্টর হিসেবে থাকছেন মাসুদ রায়হান, যিনি বর্তমানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তিনি ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডার এবং ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার ইংরেজি অংশে কীভাবে কার্যকরভাবে উত্তর সাজাতে হয়, সে অভিজ্ঞতা সরাসরি ক্লাসে পাওয়া যাবে।

কোর্সে যা যা থাকছে

একটি প্যাকেজের মধ্যেই ব্যাংক লিখিত ইংরেজির সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে সুবিধাগুলো রাখা হয়েছে। 

লাইভ ক্লাসসমূহ: মোট ১৫টি ক্লাসে সিলেবাসের প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক ধাপে ধাপে আলোচনা করা হবে। পরীক্ষায় বসার আগেই প্রতিটি বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি হবে।

টপিকভিত্তিক পরীক্ষা: মোট ১৩টি পরীক্ষার মাধ্যমে প্রতিটি টপিক আলাদাভাবে অনুশীলন করানো হবে। এতে প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক কভার হবে।

রিভিশন পরীক্ষা: প্রতি ৩টি টপিকভিত্তিক পরীক্ষার পর ১টি করে মোট ৫টি রিভিশন পরীক্ষা থাকছে। যা আগের শেখা বিষয়গুলো মনে রাখতে ও দুর্বল জায়গা ধরতে সাহায্য করবে।

ফাইনাল মডেল টেস্ট: রুটিনের শেষে ২টি মডেল টেস্টের মাধ্যমে মূল পরীক্ষার জন্য নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ থাকছে।

খাতা মূল্যায়ন সুবিধা: প্রতিটি লাইভ পরীক্ষার খাতা ৩৬ ঘণ্টার মধ্যে একবার বিনামূল্যে মূল্যায়ন করা হবে। এছাড়া প্রয়োজনের ভিত্তিতে নির্দিষ্ট ফি দিয়ে একাধিকবারও মূল্যায়ন করানো যাবে।

স্টাডি ম্যাটেরিয়ালস (PDF): প্রস্তুতিকে সহজ ও পূর্ণাঙ্গ করতে প্রয়োজনীয় সকল স্ট্যাডি ম্যাটেরিয়ালস গুলো (PDF) দেওয়া হবে- 

  • ২০২৩ সালভিত্তিক সিনিয়র অফিসার ব্যাংক লিখিত প্রস্তুতি গাইডলাইন ও সাজেশন PDF
  • Analytical Reasoning, Critical Thinking and Argumentative Writing PDF (Updated)
  • Focus Writing in English PDF (Updated)
  • Focus Writing in Bangla PDF (Updated)
  • Argumentative Writing in English PDF (Updated)
  • Important Bank GK Abbreviation PDF
  • Vocabulary Booster & Idioms and Proverbs PDF
  • ব্যাংক প্রস্তুতির English Class লেকচার PDF
  • Weekly Editorials, সাম্প্রতিক সমাচার ও নিউজপিকারের PDF

এছাড়া- লাইভ পরীক্ষা মিস হলে সুবিধামতো যেকোনো সময় আর্কাইভ থেকে পরীক্ষা দেওয়া যাবে। 

প্যাকেজ মূল্য ও মেয়াদ

প্যাকেজ মূল্য: ৬৯৯/-
মেয়াদ: রুটিনের সকল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত

এই কোর্সটি কেন গুরুত্বপূর্ণ?

ব্যাংক ইংরেজি লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে কোর্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

১। সিলেবাসভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি

ব্যাংক লিখিত পরীক্ষার ইংরেজি অংশের প্রতিটি টপিক ধাপে ধাপে ক্লাসের মাধ্যমে কাভার করা হবে। পাশাপাশি নিয়মিত অনুশীলন ও পরীক্ষার মাধ্যমে উত্তর লেখার কৌশল আয়ত্ত করার সুযোগ থাকবে। যা লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২। নিয়মিত পরীক্ষা ও অবস্থান যাচাই  

প্রস্তুতির অবস্থা যাচাই করার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত পরীক্ষা। এই কোর্সে বিষয়ভিত্তিক, রিভিশন ও মডেল টেস্টের মাধ্যমে নিজের অবস্থান মূল্যায়ন করা যাবে। পরীক্ষাভিত্তিক প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

৩। অভিজ্ঞদের খাতা মূল্যায়ন ও গঠনমূলক ফিডব্যাক 

প্রতিটি পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন করা হবে। অভিজ্ঞ মূল্যায়কদের ফিডব্যাকের মাধ্যমে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের সুযোগ পাওয়া যাবে। যা উত্তর লেখার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৪। স্ট্যান্ডার্ড উত্তরপত্রের মাধ্যমে শেখার সুযোগ 

প্রতিটি পরীক্ষার সঙ্গে স্ট্যান্ডার্ড উত্তরপত্র প্রদান করা হবে। ফলে একটি আদর্শ উত্তরে কী ধরনের তথ্য, বিশ্লেষণ ও উপস্থাপনা থাকা উচিত তা সহজেই বোঝা যাবে এবং ধীরে ধীরে কার্যকর উত্তর লেখার দক্ষতা গড়ে উঠবে।

৫। আর্কাইভ পরীক্ষার সুবিধা 

ব্যস্ততা বা অন্য কোনো কারণে লাইভ পরীক্ষা মিস হলেও চিন্তার কারণ নেই। আর্কাইভ থেকে সুবিধামতো সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এবং সেই খাতাও নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন করা হবে। ফলে প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

৬। আপডেটেড স্টাডি ম্যাটেরিয়ালস 

কোর্সে থাকা আপডেটেড PDF ও স্টাডি ম্যাটেরিয়ালসের মাধ্যমে প্রশ্ন প্যাটার্ন, ব্যাংকিং টপিক এবং পরীক্ষার প্রয়োজনীয় সকল তথ্য জানা যাবে। যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকতে সহায়তা করবে।

খাতা মূল্যায়ন কেন গুরুত্বপূর্ণ?

ইংরেজি লিখিত পরীক্ষায় শুধু উত্তর লিখলেই হয় না- সেই উত্তর কতটা গোছানো, যুক্তিপূর্ণ ও মানসম্পন্ন এটাও গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে অভিজ্ঞ কারো মাধ্যমে উত্তর যাচাই করানো জরুরি। তাই এই রুটিনে খাতা মূল্যায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে-

  • প্রতিটি লাইভ পরীক্ষার খাতা সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে একবার বিনামূল্যে মূল্যায়ন করা হয়। ফলে ভুলগুলো দ্রুত চিহ্নিত হয়ে যায়।
  • বিভিন্ন ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা, ব্যাংকার ও ইংরেজি বিষয়ের এক্সপার্টদের সমন্বয়ে গঠিত একটি প্যানেলের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হয়। তাই মূল্যায়নটি নিরপেক্ষ ও বাস্তবসন্মত হয়।
  • উত্তরের গঠন, ভাষার ব্যবহার ও উপস্থাপনার মান নিয়েও সুনির্দিষ্ট মতামত পাওয়া যায়। যা পরবর্তী পরীক্ষায় সরাসরি কাজে লাগে।
  • প্রতিটি পরীক্ষার সাথে থাকা স্ট্যান্ডার্ড উত্তরপত্র দেখে নিজের ঘাটতি নিজেই বুঝে নেওয়া যায়।

এই ধারাবাহিক ও মানসম্পন্ন মূল্যায়ন ব্যবস্থাই একজন প্রার্থীকে পড়ার পাশাপাশি, লিখে লিখে দক্ষ হয়ে ওঠার পথ দেখায়।

ব্যাংক ইংরেজি লিখিত প্রস্তুতির রুটিন (PDF) ডাউনলোড

Live Written™ অ্যাপের “PDF Section” থেকে “লিখিত রুটিন ও সিলেবাস” বাটন থেকে খুব সহজেই  রুটিনের সম্পূর্ণ PDF টি দেখা যাবে এবং ডাউনলোড করা যাবে। এছাড়া খুব সহজে PDF টি দেখতে এবং ডাউনলোড করতে নিচের Download Now বাটনে ক্লিক করুন।

কোর্সটি কাদের জন্য?

এই রুটিনটি মূলত তাদের জন্য সাজানো হয়েছে যারা- 

  • ব্যাংক জব প্রত্যাশী এবং আসন্ন বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। 
  • সিনিয়র অফিসার বা অফিসার পদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন
  • বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার জন্য ইংরেজি অংশে শক্ত ভিত গড়তে চান
  • ইংরেজি Writing Skill উন্নত করে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকতে চান

শেষকথা

ব্যাংক লিখিত পরীক্ষায় ভালো করার মূল চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন, পরীক্ষানির্ভর প্রস্তুতি এবং সঠিক মূল্যায়ন। পরিকল্পিত রুটিন, সম্পূর্ণ সিলেবাস কভারেজ, নিয়মিত মডেল টেস্ট এবং দ্রুত খাতা মূল্যায়নের মাধ্যমে ব্যাংক লিখিত পরীক্ষার ইংরেজি অংশের প্রস্তুতি নিশ্চিত করুন।

তাই দেরি না করে এখনই ব্যাংক ইংরেজি লিখিত প্রস্তুতির রুটিনে এনরোল করুন। খুব সহজে এনরোল করতে Enroll Now বাটনে ক্লিক করুন। 

নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক!

শুভকামনায়, Live Written –  Since 2022 ঘরে বসে লিখিত প্রস্তুতির জন্য বাংলাদেশের প্রথম অ্যাপ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *