৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৫

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৯তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১২১৯ জন প্রার্থী আগামী ২ নভেম্বর থেকে ৯ নভেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয়ে, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা এ অনুষ্ঠিত হবে।


