৪৮তম বিসিএস স্বাস্থ্য লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫

প্রিয় পাঠকবৃন্দ, সম্প্রতি প্রকাশিত হয়েছে ৪৮তম বিসিএস স্বাস্থ্য লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের মধ্য থেকে মোট ৫২০৬ জন উত্তীর্ণ হয়েছেন।
এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন:
▪️ সহকারী সার্জন পদে: ৪৬৯৫ জন
▪️ সহকারী ডেন্টাল সার্জন পদে: ৫১১ জন
লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৪১,০২৫ জন প্রার্থী। উল্লেখ্য, ভাইভা (মৌখিক) পরীক্ষা শুরু হবে ৬ আগস্ট ২০২৫ থেকে। উত্তীর্ণ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও আগাম শুভেচ্ছা।
৪৮তম বিসিএস স্বাস্থ্য লিখিত পরীক্ষার ফলাফল ২০২৫
এই ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ভাইভা ও অন্যান্য মূল্যায়নের মাধ্যমে। ফলাফলের সঙ্গে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ রইল।



