ব্লগBCS Preparation৫০তম বিসিএস লিখিত “গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা” প্রস্তুতির রুটিন ২০২৬

৫০তম বিসিএস লিখিত “গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা” প্রস্তুতির রুটিন ২০২৬

৫০তম বিসিএস লিখিত “গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা” প্রস্তুতির রুটিন ২০২৬

প্রিয় বিসিএস পরীক্ষার্থীবৃন্দ,
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে 50th BCS Written Exam অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ, হাতে সময় খুবই সীমিত। ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ‘গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা’ অংশে ভালো ফল করতে হলে এখনই দরকার পরিকল্পিত অনুশীলন, ধারাবাহিক পরীক্ষা এবং দ্রুত খাতা মূল্যায়ন। 

আপনারা জানেন, অন্যান্য সাবজেক্টের তুলনায় BCS Math Preparation অনেকের কাছে বেশি চ্যালেঞ্জিং। ফলে এই বিষয়টিতে তুলনামূলক একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করতে হয়। আবার, ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে গণিতেই সবচেয়ে কম সময়ে বেশি নম্বর নিশ্চিত করা যায়। আর প্রতিদিন নিয়মিত চর্চা ও এক্সপার্টদের ফিডব্যাক অনুযায়ী নিজের ভুল বিশ্লেষণ করেই এই অংশে দক্ষতা তৈরি করা সম্ভব। সে লক্ষ্যেই Live Written অ্যাপে চালু হয়েছে একটি সম্পূর্ণ নতুন, বিষয়ভিত্তিক ও পরীক্ষাকেন্দ্রিক রুটিন— 

৫০তম বিসিএস লিখিত “গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা” প্রস্তুতির রুটিন!

ক্লাস, স্টাডি ম্যাটেরিয়ালস ও ৩৬ ঘণ্টার মধ্যে খাতা মূল্যায়ন সুবিধাসহ এটি একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি প্যাকেজ। লাইভ পরীক্ষার পাশাপাশি আর্কাইভ থেকেও পরীক্ষা দেওয়া যাবে, এবং উভয় ক্ষেত্রেই খাতা মূল্যায়ন করা হবে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে। 

এই রুটিন BCS Math Preparation Routine কেবল ৫০তম বিসিএসের জন্য নয়, ব্যাংক ও অন্যান্য চাকরির লিখিত পরীক্ষার জন্যও বিশেষভাবে কার্যকর। তাই এখনই সময় ধাপে ধাপে অনুশীলন শুরু করে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার।

Live Written ৫০তম বিসিএস বিষয়ভিত্তিক লিখিত প্রস্তুতির নতুন রুটিন PDF

Live Written অ্যাপের “PDF Section” সেকশন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এছাড়া অনলাইনের মাধ্যমে Live Written ৫০তম বিসিএস বিষয়ভিত্তিক লিখিত প্রস্তুতির নতুন রুটিন PDFটি দেখতে এবং ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।  

এক নজরে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা রুটিন 

🗓️ লাইভ পরীক্ষা চলমান রয়েছে

[পরীক্ষা চলমান; ইতোমধ্যে অনুষ্ঠিত পরীক্ষা আর্কাইভ থেকে খাতা মূল্যায়নসহ দেওয়া যাবে।] 

❐ মোট লাইভ পরীক্ষা: ২০টি [মূল্যায়নসহ]

➝ গাণিতিক যুক্তি পরীক্ষা: ১৬টি
➝ মানসিক দক্ষতা পরীক্ষা: ৪টি
➝ মোট নম্বর কাভার: ৪৭০

এই পরীক্ষাগুলো ধাপে ধাপে সম্পূর্ণ সিলেবাস কভার করবে, যাতে অনুশীলনের মধ্য দিয়েই প্রস্তুতি সম্পন্ন হয়।

📹 মোট ভিডিয়ো ক্লাস: ৩১টি [Recorded]

➝ গাণিতিক যুক্তি লাইভ ক্লাস: ২৮টি
➝ ৪৫তম বিসিএস লিখিত প্রশ্নের সলভ ক্লাস: ৩টি

প্রতিটি ক্লাসে কনসেপ্ট ক্লিয়ারিং, সমস্যা সমাধানের কৌশল, উত্তর উপস্থাপনার ধরন এবং সময় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে।

📂 আর্কাইভ সুবিধা

আর্কাইভের পরীক্ষা: মোট ১২০টি (মূল্যায়ন ঐচ্ছিক)

[চলমান রুটিনের লাইভ পরীক্ষা মিস করলে আর্কাইভ থেকে পরীক্ষা দেওয়া যাবে এবং লাইভ পরীক্ষার ক্ষেত্রে ১ বার খাতা মূল্যায়নের সুবিধা থাকবে। নির্দিষ্ট ফি-এর বিনিময়ে আর্কাইভের পরীক্ষাগুলোর খাতা মূল্যায়নও করানো যাবে।]

📚 স্টাডি ম্যাটেরিয়ালস্‌

📌 বিসিএস লিখিত বিষয়ভিত্তিক গাইডলাইন ও সাজেশন PDF: ৯টি
📌 ৩৫তম–৪৭তম বিসিএস লিখিত জব সল্যুশন
📌 Weekly Editorials, সাম্প্রতিক সমাচার ও নিউজপিকারের PDF

এই ম্যাটেরিয়ালগুলো পরীক্ষার চাহিদা অনুযায়ী সাজানো, যাতে কম সময়ে কার্যকর প্রস্তুতি নেওয়া যায়।

🧠 খাতা মূল্যায়ন ব্যবস্থা

৩৬তম–৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা, ব্যাংকার ও Live Written Expert প্যানেলের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হবে। শুধু নম্বর নয়— উত্তর লেখার মান, কাঠামো ও উন্নতির দিকগুলো নিয়েও বিস্তারিত ফিডব্যাক দেওয়া হবে।

এই রুটিন কেন প্রয়োজন?

➝ মোট ২০টি লাইভ পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে। 

➝ সীমিত সময়ের মধ্যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার শেষ সময়ের লক্ষ্যভিত্তিক প্রস্তুতি ও বিষয়ভিত্তিক রিভিশন সম্পন্ন হবে।

➝ বিসিএস ক্যাডার এক্সপার্টদের দ্রুত এবং নিরপেক্ষ খাতা মূল্যায়নের মাধ্যমে প্রস্তুতির প্রকৃত অবস্থা জানতে পারবেন।

➝ মডেল টেস্টের মাধ্যমে লিখিত পরীক্ষার বাস্তব পরিস্থিতি অনুশীলন এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা অর্জন করা যাবে।
➝ নিয়মিত পরীক্ষাভিত্তিক অনুশীলন অব্যাহত রাখতে পারবেন।

📌 খাতা মূল্যায়ন কেন জরুরি?

  • শুধু লিখলেই হয় না—লেখার মান, উপস্থাপন ও বিশ্লেষণ ক্ষমতার অগ্রগতি হচ্ছে কিনা, তা নিরপেক্ষভাবে জানতে এক বা একাধিক অভিজ্ঞ গাইড প্রয়োজন। 
  • প্রতিটি পরীক্ষার সঙ্গে দেওয়া স্ট্যান্ডার্ড উত্তরপত্র দেখে বোঝা যায়—কোন পয়েন্টগুলো যুক্ত করা উচিত ছিল, কোথায় ঘাটতি রয়ে গেছে।
  • লাইভ পরীক্ষার খাতা মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে মূল্যায়ন হওয়ায় ভুলগুলো দ্রুত ধরতে ও পরবর্তী পরীক্ষায় তা ঠিক করতে সুবিধা হয়।
  • ৩৬তম–৪৪তম বিসিএস ক্যাডার, নন-ক্যাডার ও ব্যাংকারদের সমন্বয়ে গঠিত অভিজ্ঞ প্যানেল থেকে পাওয়া ফিডব্যাক প্রস্তুতিকে করে আরও পরিণত ও বাস্তবমুখী।
  • মূল্যায়নের মাধ্যমে শুধু নম্বর নয়—উত্তরের গঠন, সময় ব্যবস্থাপনা ও উপস্থাপন দক্ষতা উন্নত হয়, যা চূড়ান্ত পরীক্ষায় পার্থক্য গড়ে দেয়।

✅ অন্যান্য চাকরির প্রস্তুতিতেও কার্যকর

এই রুটিন কেবল ৫০তম বিসিএসের জন্য নয়, অন্যান্য চাকরির গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের জন্যও সহায়ক। কারণ, ব্যাংকিং সেক্টর, নন-ক্যাডার পদসহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরিতেও গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

💰 প্যাকেজ মূল্য ও মেয়াদ

🟤 প্যাকেজ মূল্য: ৬৯৯/-
⏳ মেয়াদ: রুটিনের সকল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত

এছাড়াও Live Written অ্যাপে চলছে—

💥 Live Written ৫০তম বিসিএস বিষয়ভিত্তিক লিখিত প্রস্তুতির রুটিন!

💥 Live Written ৫০তম বিসিএস লিখিত প্রস্তুতির নতুন রুটিন!

💥 Live Written ৫০তম বিসিএস লিখিত “ইংরেজি” প্রস্তুতির রুটিন!

💥 Live Written ৫০তম বিসিএস লিখিত “সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি” প্রস্তুতির রুটিন!

🎯 বিসিএস লিখিত প্রস্তুতি সম্পর্কে আরও বিস্তারিত গাইডলাইন পেতে দেখুন: বিসিএস লিখিত পরীক্ষার গাইডলাইন

শেষকথা  

বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করার মূল চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন, পরীক্ষানির্ভর প্রস্তুতি এবং সঠিক মূল্যায়ন। পরিকল্পিত রুটিন, পূর্ণাঙ্গ সিলেবাস কভারেজ, নিয়মিত মডেল টেস্ট এবং দ্রুত খাতা মূল্যায়নের সমন্বয়ই পারে আপনার ৫০তম বিসিএস লিখিত “গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা” প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে। 

তাই দেরি না করে এখনই  “গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা” রুটিন দিয়ে প্রস্তুতি নিন আত্মবিশ্বাস ও অভিজ্ঞদের গাইডলাইনের সাথে।

🚀 নতুন উদ্যমে প্রস্তুতি শুরু হোক!

শুভকামনায়,
Live Written ⎯ Since 2022
বাংলাদেশের প্রথম লিখিত প্রস্তুতির অ্যাপ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *