ব্লগBCSBCS Syllabus৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবন্টন

৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবন্টন

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবন্টন প্রকাশ করেছে পিএসসি। সম্প্রতি ৪৯তম স্পেশাল বিসিএসের (শিক্ষা) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ৬৮৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে লিখিত (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সুতরাং, প্রস্তুতির জন্য সময় বেশি নেই। তাই পরীক্ষার কাঠামো, সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবন্টন জেনে নেয়া প্রয়োজন এখনি। তাছাড়া প্রস্তুতির জন্য BPSC কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিএসসি কতৃক ২৩ জুলাই, ২০২৫ তারিখে উক্ত বিসিএর সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবন্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ব্লগে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে।

লিখিত পরীক্ষা (MCQ) – ২০০ নম্বর

সময়: ২ ঘণ্টা
নেগেটিভ মার্কিং: ০.৫০ নম্বর (প্রতি ভুল উত্তরে)

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:

সাধারণ বিষয়:

  • বাংলা – ২০
  • ইংরেজি – ২০
  • বাংলাদেশ বিষয়াবলি – ২০
  • আন্তর্জাতিক বিষয়াবলি – ২০
  • মানসিক দক্ষতা – ১০
  • গাণিতিক যুক্তি – ১০

ক্যাডার সম্পর্কিত বিষয়:

  • মোট ১০০ নম্বরের প্রশ্ন আপনার আবেদনকৃত বিষয়ে

৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবন্টন দেখুন

মৌখিক পরীক্ষা – ১০০ নম্বর

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য একটি রুটিন তৈরি করুন
  • MCQ পরীক্ষার জন্য নিয়মিত অনুশীলন করুন
  • ভুল কমানোর জন্য নেগেটিভ মার্কিং মাথায় রেখে প্রস্তুতি নিন


2 জনের মতামত “৪৯তম স্পেশাল বিসিএস (শিক্ষা) পরীক্ষার সিলেবাস ও বিষয়ভিত্তিক মানবন্টন

  1. সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক সাবজেক্টের প্রশ্ন কি শুধু ইংরেজিতে হবে?

    1. মূল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ণ বাংলা হবে নাকি ইংরেজি এই বিষয়ে পিএসসি থেকে নির্দিষ্ট করে কোনো ঘোষণা দেয়া হয় নি আপু। কোনো ঘোষণা দেয়া হলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *