ব্লগExam Dateজনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৫

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) সচিবালয়ের অন্তর্গত জনতা ব্যাংক পিএলসি-তে Job ID: 10204 এর নিমিত্ত্বে ১১৪টি শূন্যপদে  নিয়োগের লক্ষ্যে ২০২২ সালভিত্তিক ১০ম গ্রেডভুক্ত ’অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচি জানিয়ে ১৯ আগস্ট, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল:

  • মোট উত্তীর্ণ প্রার্থী: ২০৫২ জন

লিখিত পরীক্ষার সময়সূচী:

  • তারিখ: ২৯ আগস্ট, ২০২৫ (শুক্রবার)
  • সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

জনতা ব্যাংক অফিসার আরসি পদের লিখিত পরীক্ষার সময়সূচী ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *