ব্লগJob CircularBCSBCS Circular৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ । 48th Special BCS Health Circular 2025

৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ । 48th Special BCS Health Circular 2025

প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বহুল প্রত্যাশিত ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এ নিয়োগে মোট ৩০০০ টি পদ রয়েছে। এরমধ্যে সহকারী সার্জন পদে ২৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেয়া হবে। এছাড়াও উল্লেখ্য যে, আগামী জুলাই মাসের ২য় সপ্তাহে ৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়েছে।

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] বিজ্ঞপ্তির বিস্তারিত:

  • মোট পদসংখ্যা: ৩০০০টি
  • সহকারী সার্জন: ২৭০০ জন
  • ডেন্টাল সার্জন: ৩০০ জন
  • আবেদন শুরু: ১ জুন, ২০২৫
  • আবেদন শেষ: ২৫ জুন, ২০২৫
  • অনলাইনে আবেদন লিংক: http://bpsc.teletalk.com.bd/
  • বয়সসীমা: ৩২

৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য বিজ্ঞপ্তি ২০২৫ দেখুন । 48th Special BCS Health Circular 2025

৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫: সংশোধিত বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) কর্তৃক ৪৮তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষা ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনপত্রে জমা দেওয়া রেজিস্ট্রেশন সনদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে।

  • মূল বিজ্ঞপ্তির ধারা ১৬.৫-এ উল্লেখিত: “বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি”
  • এই বাক্যটি সংশোধিত হয়ে এখন হয়েছে: “বি.এম.ডি.সি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি”

অর্থাৎ, চূড়ান্ত রেজিস্ট্রেশন না থাকলেও, BMDC ইস্যুকৃত সাময়িক বা স্থায়ী যেকোনো একটি রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি জমা দিলেই আবেদনপত্র গ্রহণযোগ্য হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *